দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে নৌকাডুবি হলে বিজিবি’র তৎপরতায় শিশু সহ ১৫ যাত্রী উদ্ধার হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রিরচর এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। নৌকা ডুবির খবর পেয়ে তৎÿনাত কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদীতে অভিযান চালিয়ে নৌকায় থাকা সব যাত্রীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, ওইদিন বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর বিওপির দায়িত্বাপূর্ণ সীমান্ত পিলার ৮৪/৩ হতে প্রায় ৭০০ মিটার দক্ষিণে পদ্মা নদীর ডিগ্রিরচর এলাকায় যাত্রী বোঝায় একটি নৌকা ডুবে যায়। ঘটনাটি নদী তীরবর্তী এলাকা থেকে প্রত্যক্ষ করেন উদয়নগর বিওপি’র টহলরত বিজিবি সদস্যরা। পরে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নৌকায় থাকা ১৫জন যাত্রীকে উদ্ধার করে। তবে নৌকাটি পানিতে তলিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় ১৫ জন যাত্রী নিয়ে চর এলাকায় মাছ ধরতে যাচ্ছিল একটি নৌকা। হঠাৎ করে প্রবল স্রোতে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ উদয়নগর বিওপির কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলাম বলেন, নৌকাডুবির খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে অংশ নিই। স্থানীয়দের সহায়তায় কোনো ধরনের প্রাণহানি ছাড়াই আমরা সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছি।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments