সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুর রহমান হেলাল এবং ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মুরাদ হাসানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) রাত আটটার দিকে সরিষাবাড়ী পৌরসভার শিমলাবাজার বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে সরিষাবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শিমলাবাজার এলাকায় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা মিছিল বের করেন। মিছিলটি শিমলাবাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পের সামনে এলে মুরাদ হাসানের নির্বাচনী প্রধান সমন্বয়কারী সাখাওয়াত আলমের নেতৃত্বে কর্মী-সমর্থকেরা বাধা দেন। এ সময় দুপক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তাঁদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় ইটপাটকেল ও লাঠিসোঁটার আঘাতে দুপক্ষের ১০ জন আহত হন। খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ ও বিজিবি একটি টহল দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার রবিউল ইসলাম জানান, মারামারির ঘটনায় ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারোর অবস্থাই গুরুতর নয়।
এ ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমানের পক্ষে গতকাল রাতেই সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এবিষয়ে মাহবুবুর রহমান হেলাল বলেন, ‘ডা. মুরাদ হাসানের সমর্থকেরা আমার নৌকা প্রতীকের মিছিলের সামনে বাধা দেয়। এ সময় কয়েকজন কর্মীকে পিটিয়ে আহত করে তারা।’
বর্তমান সংসদ সদস্য ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুরাদ হাসানের মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিয়ে এবিষয়ে কথা বলতে চাইলে তাকে পাওয়া যায়নি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে থানায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। তদন্ত করে মামলা নেওয়া হবে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments