আন্তর্জাতিক ডেস্ক: নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল আস্তা ভোটে হেরে গেছেন।শুক্রবার ( ১২ জুলাই ) সংসদের নিন্মকক্ষ হাউস অব রিপ্রেজেন্টিটিভের আস্তা ভোটে হেরে যান পুষ্প দাহাল। তার বিপক্ষে ১৯৪ ভোট পড়েছে এবং তিনি মাত্র ৬৩ ভোট পেয়েছেন। যা প্রয়োজনের অনেক কম, মোট ভোটের অর্ধেকের বেশী প্রয়োজন ছিল।
কাঠমান্ডু পোষ্ট এ খবরে বরেছেন, জোট সরকারের অন্যতম শরিক নেপালের কমিউনিস্ট পার্টি- ইউএমএল তার উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। গত সপ্তাহে দলটি এ ঘোষণা দিয়ে তাদের ৮মন্ত্রী পদত্যাগ করেছেন।
দলের বরাতে খবরে তারা বলেন, ইউএমএল একটি জাতীয় সরকার গঠনের বর্তমান জোট সরকারের উপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করেছেন।একই সাথে তারা প্রধানমন্ত্রী পুষ্প দাহালকে পদত্যাগো আহবান জানিয়েছেন। পুষ্প দাহাল পদত্যাগ না করে সংসদে আস্থা ভোট মোকাবেলার ঘোষণা দিয়েছিলেন।
জোট সরকারের সবচেয়ে বড় দল ইউএমএল সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় পুষ্প দাহালের দল সংসদে সংখ্যালঘুতে পরিনত হয়েছে। ৩০ দিনের মধ্যে সংসদে আস্থা ভোট দিয়ে সংখ্যা গরিষ্ঠতা পেতে হয়। পুষ্প দাহালের দল সিপিএনের মাত্র ৩২টি ভোট রয়েছে।
গত ২০ মে প্রধানমন্ত্রী পুষ্প দাহাল সংসদে ২৭৫টি ভোটের মধ্যে ১৫৭টি ভোট পেয়েছিলেন। এর মধ্যে ইউএমএলের ৭৭টি ভোট রয়েছে।
জানাযায়, চলতি বছরের মার্চে ইউএমএলের সঙ্গে জোট বাধেন পুষ্প দাহাল। এর আগে কংগ্রেসের সাথে জোট বেধেছিলেন তিনি।
গত সপ্তাহে ইউএমএর ও কংগ্রেস একটি চুক্তিতে পৌঁছায়।চুক্তিনুযায়ী কংগেস নেতা কেপি শর্মা ওলি নতুন জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আগামী দেড় বছর দ্বায়িত্ব পালন করবেন।সরকারের বাকি সময়টায় প্রধানমন্ত্রী হবেন শের বাহাদুর দিউরা।
২০০৬ সালে পুষ্প দাহাল তার মাওবাদী গোষ্ঠী সশস্ত্র বিদ্রোহের অবসান ঘটিয়ে মূলধারার রাজনীতিতে ফিরে আসেন।এরপর পুষ্প দাহাল তৃতীয়বারেরমতো প্রধানমন্ত্রী ছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
সব মন্তব্য
No Comments