কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সামুদ্রগামী দরিদ্র জেলেদের মাঝে বৈধ জাল এবং মাছধরা সামগ্রী বিতরন করা হয়েছে। বৈধভাবে জীবিকায়নের লক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি গ্রামের ২৬ টি দলের ৭৮ জেলেকে আনুষ্ঠানিক ভাবে ১৮ হাজার মিটার এ জাল বিতরন করা হয়। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো.মহিববুর রহমান মহিব এমপি। এতে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, ভাইরাস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, শাহিনা পারভীন সীমা প্রমূখ। এ সময় কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির, পৌর কাউন্সিলর মো.হুমায়ুন কবির সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।
জাল বিতরন শেষে জেলে পরিবারের মেধাবী তিন শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তির প্রথম ধাপের ২৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments