ডেস্ক রিপোর্ট: প্রতি বছরের মতো এবারো ১১ জোড়া অসহায় তরুণ-তরুণীর বিয়ে সম্পন্ন করেছে ঢাকাস্থ ভোলা উপজেলা সমিতি। সমিতির বিয়ে সহায়তা প্রকল্পের আওতায় শনিবার রাজধানীর পান্থপথে একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ঢাকাস্থ ভোলা উপজেলা সমিতির উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী, বয়স্ক যুবক- যুবতীদের এই বিয়েতে অর্থায়ন করেছে বিবেক গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম মহিউদ্দিন।
ভোলা সমিতি শুধু অসহায় সম্বলহীনদের বিয়ের অনুষ্ঠানই সম্পন্ন করেনি, তাদের হাতে তুলে দিয়েছে নগদ অর্থ। অনুষ্ঠানে হাজারো অতিথির খাবারের আয়োজন করা হয়। এসব দম্পতির জন্য কর্মসংস্থানেরও ব্যবস্থা করবে এ সমিতি।
নব দম্পতিরা জানান, এ আয়োজন তাদের আত্নবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এদিকে এমন আয়োজনে বিস্মিত অভিভাবকরাও। তারা বলেন, দুদিন আগেও আমাদের পরিবারে খাবারের নিশ্চয়তা ছিল না। ছেলেমেয়েদের এভাবে বিয়ে হবে, তা ভাবতেই পারিনি।
বিবেক গ্রুপের এমডি বলেন, ভোলা সমিতির এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে। এর আগেও এই সমিতির মাধ্যমে অনেক অসহায় পরিবারের সন্তানদের বিয়ের আয়োজন করা হয়েছে। বিবেক গ্রুপ সব সময় তাদের পাশে থাকবে।
আমাদের সময়.কম
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments