ডেস্ক রিপোর্ট:: পাকিস্তানে নেক্রোফিলিয়া বা মৃতদেহের প্রতি জঘন্য ও বিকৃত রুচির যৌন আসক্তি বৃদ্ধি পেয়েছে। যার ফলে মৃত্যুর পর মেয়েদের কবরে তালা দিয়ে পাহারা দিচ্ছেন মৃতদের মা এবং বাবা।
শনিবার (২৯ এপ্রিল) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি পাকিস্তানি সংবাদ মাধ্যম ডেইলি টাইমস এর এক প্রতিবেদন সূত্রে এমন তথ্য প্রকাশ করে
প্রকাশিত এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে নেক্রোফিলিয়া দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নারীদের কবরে তালা লাগানোর হৃদয় বিদারক দৃশ্য সমগ্র সমাজের লজ্জায় মাথা নত করার জন্য যথেষ্ট বলেও উল্লেখ করা হয়।
এছাড়াও প্রতিবেদনে বলা হয়, দেশটিতে প্রতি দু’ঘণ্টায় একজন করে নারী ধর্ষণ হচ্ছে।
এক নাস্তিক ‘দ্য কার্স অফ গড, হোয়াই আই লেফ্ট ইসলাম’ বইয়ের লেখক হারিস সুলতান এই ধরনের হীন কাজের জন্য কট্টরপন্থী ইসলামী মতাদর্শকে দায়ী করছেন।
সুলতান এক টুইট পোস্টে বলেন, পাকিস্তান এমন একটি পশুত্ব ও যৌন আসক্ত সমাজ তৈরি করেছে, যেখানে মায়েরা এখন তাদের মেয়েদের কবরে তালা লাগাচ্ছে, যাতে মেয়েদের দেহ ধর্ষিত না হয়।
আরেক টুইটার ব্যবহারকারী সাজিদ ইউসুফ শাহ লিখেছেন, পাকিস্তানের তৈরি সামাজিক পরিবেশ একটি যৌন অভিযুক্ত এবং পশুত্ব সমাজের জন্ম দিয়েছে। যেখানে কিছু লোক তাদের মেয়ের কবরে তালা লাগিয়েছে, তাদের যৌন সহিংসতা থেকে রক্ষা করার জন্য।
২০১১ সালে করাচির উত্তর নাজিমাবাদ অঞ্চলে এক নেক্রোফিলিয়া মামলার রিপোর্টে দেখা যায়, রিজওয়ান নামের এক কবর পাহারাদার ৪৮ নারীর মৃতদেহকে ধর্ষণের কথা স্বীকার করে। পরে থাকে গ্রেফতার করা হয়। এছাড়াও একাধিকবার নারীদের দেহ কবর থেকে উঠানো হয় এবং ধর্ষণ করা হয় বলেও জানা যায়।
ন্যাশনাল কমিশন ফর হিউম্যান রাইটসের মতে, পাকিস্তানের ৪০ শতাংশেরও বেশি নারী তাদের জীবনে অন্তত একবার কোনো না কোনো সহিংসতার শিকার হয়েছেন।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
সব মন্তব্য
No Comments