স্টাফ রিপোর্টার: বাংলাদেশে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচনকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক মানদণ্ডসম্মত বলে মন্তব্য করেছেন কমনওয়েলথ পর্যবেক্ষক দলের প্রধান আকুফো-আদ্দো ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মূল্যায়ন তুলে ধরেন।
তিনি বলেন, সার্বিকভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া ছিল শান্ত ও সুশৃঙ্খল, যা গণতন্ত্রের মৌলিক মানদণ্ড পূরণ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালনে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। ভোটের দিন ব্যালট বাক্স সময়মতো কেন্দ্রগুলোতে পৌঁছায় বলেও জানান তিনি।
তবে নারী অংশগ্রহণের হার মাত্র ৪ শতাংশ হওয়াকে প্রত্যাশার তুলনায় কম বলে উল্লেখ করেন আকুফো-আদ্দো। পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত নারীদের অনলাইনে হয়রানির বিষয়টিও তিনি উদ্বেগের সঙ্গে তুলে ধরেন।
অন্যদিকে তরুণ ভোটারদের সক্রিয় উপস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন পর্যবেক্ষক দলের প্রধান। গণভোটে অংশগ্রহণের হারও আশাব্যঞ্জক ছিল বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, স্থানীয় গণমাধ্যম পুরো প্রক্রিয়ায় সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। নিরাপত্তা ব্যবস্থাও ছিল যথাযথ।
পর্যবেক্ষক দলের পক্ষ থেকে জানানো হয়, গণভোটের ফলাফল জুলাই সনদের আওতায় নতুন কিছু বাধ্যবাধকতা তৈরি করেছে। সে প্রেক্ষিতে নবগঠিত সরকারের প্রতি জুলাই সনদের প্রতিশ্রুতি ও তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণের আহ্বান জানান আকুফো-আদ্দো।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments