জাতীয় নির্বাচন
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ এ দেশের ২৯৯টি আসনে গড়ে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশন (ইসি) প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ হার নির্ধারণ করেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে ২৯৯টি আসনের গড় ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ হিসেবে নির্ধারিত হয়েছে।
এর আগে সকাল ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। সমাপনী বক্তব্যে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানান, মোট ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়েছে।
তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখার বিষয়ে পৃথক তিনটি চিঠি জারি করেছিল নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট চিঠিতে জানানো হয়, আদালতে মামলা চলমান থাকায় এসব আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হচ্ছে। পরবর্তীতে শেরপুর-২ আসনের ফলাফল ঘোষণা করা হলেও এ আসনের গেজেট প্রকাশ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশনা ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই সংশ্লিষ্ট আসনগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments