স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। ইতিমধ্যে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির।
বৃহস্পতিবার ( ১০ এপ্রিল ) সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষাার মধ্য দিয়ে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, শেষ হবে ১৩ মে। ১৫ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে, চলবে ২২ মে পর্যন্ত।
দাখিল পরীক্ষা শুরু হবে কুরআন মজিদ ও তাজভিদ পত্র দিয়ে, চলবে ১৩ মে পর্যন্ত। আর ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে, চলবে ১৮ মে পর্যন্ত।
বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে দিয়ে ভোকেশনালের পরীক্ষা শুরু হবে । ১৩ মে ইংরেজী দ্বিতীয় পত্রের মধ্যে দিয়ে লিখিত পরীক্ষা শুরু হবে। ১৩ মে থেকে ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত প্রশিক্ষণ চলবে।
নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে শুরু হলেও পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করতে হবে। পরীক্ষা চলার তিন ঘন্টা কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারি থাকবে। পরীক্ষা কেন্দ্রের ২শ গজের মধ্যে পরীক্ষা সংশ্লিষ্ট নন এমন কোন ব্যক্তি চলাচল করতে পারবে না।
১০ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ৩৪ দির সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এবারের পরীক্ষায় অংশ নিবে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী।
নয়টি সাধারণ ধারার বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী অংশ নিবেন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। ১৮ হাজার ৮৪টি স্কুলের এসব শিক্ষার্থী ২ হাজার ২৯১ কেন্দ্রে পরীক্ষা দেবেন।
মাদাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৫৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। ৯ হাজার ৬৩ টি মাদ্রাসার এসব শিক্ষার্থী ৭২৫টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments