মাহাবুবুর রহমান: জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, সরকার বলছে-আমরা করোনার চেয়েও শক্তিশালী। ইউরোপ, আমেরিকা এমনকি ভারতেও যেখানে লকডাউন প্রত্যাহার করে জনজীবন আজ প্রায় স্বাভাবিক, জীবিকা চলমান। অথচ, সেখানে আমাদের জীবন আজ শঙ্কার মুখে। আমাদের বন্ধ করতে হয় জীবিকার সকল পথ। এটা সরকারের দুরদর্শিতার অভাব। আমরা কঠিন সময়ের মধ্যে দিনাতিপাত করছি। সরকারের ব্যর্থতার জন্য জীবন-জীবিকা আজ স্তব্ধ হয়ে পড়েছে।
আজ শুক্রবার জাপার কাকরাইল কার্যালয়ে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসইেন মুহম্মদ এরশাদের রূহের মাগফিরাত কামনায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির উদ্যোগে পক্ষকালব্যাপী নানান কর্মসূচির দ্বিতীয়দিনে দোয়া মাহফিলের পুর্বে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
বাবলু বলেন, নিম্ন আয় থেকে শুরু করে মধ্যম আয়ের মানুষের জীবিকা আজ বন্ধ হয়ে গেছে। সরকারের অপরিকল্পিত নীতির কারণে পুরো জাতিকে আজ খেসারত দিতে হচ্ছে। ১৮কোটি মানুষের মধ্যে মাত্র ৩ ভাগ মানুষকে টিকার আওতায় আনতে পেরেছে। তাও অনেকের ভাগ্যে এখনও জোটেনি টিকার দ্বিতীয় ডোজ।
তিনি বলেন, আজ থেকে ৩৮ বছর আগে প্রতিটি উপজেলায় হাসপাতাল করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। আজ সেই হাসপাতালেই গ্রামের মানুষগুলোর চলছে করোনা চিকিৎসা। করোনা প্রকোপের দেড় বছরেও হাসপাতালগুলোতে সরকার সংগ্রহ করতে পারেনি হাইফ্লো অক্সিজেন, বানাতে পারেনি আইসিইউ। সরকারের উদাসীনতা ও একগুয়েমির কারণে জনগণের রুটি-রুজি বন্ধের পথে।
এসময় জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো: বেলাল হোসেন, সুলতান মাহমুদ, মাহমুদ আলমসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পরওয়ার নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে এক বছরের চুক্তিতে মো. সামসুল আলমের নিয়োগে গভীর উদ্বেগ ...
স্টাফ রিপোর্টার: কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হককে ২০১৮ সালের ২৬ মে রাতে কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে করা আনুষ্ঠানিক অভিয ...
সিলেট অফিস: গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিলেটে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথ ...
স্টাফ রিপোর্টার: প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে জনাব হাসানুল হক ইনুর উপর চাপিয়ে দেয়া ফরমায়েশি দন্ডাদেশ বাতিল, তার বিরুদ্ধে দায়েরকৃত শতাধিক মিথ্যামামলা প্রত্যাহার, নতুন করে ‘শাপলা ...
সব মন্তব্য
No Comments