ডেস্ক রিপোর্ট: কাউন্সিল অব ইউরোপ (সিওই) থেকে রাশিয়াকে বহিস্কারের এক বছর পর দেশটির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান দেখাতে মঙ্গলবার আইসল্যান্ডে জড়ো হচ্ছেন সংস্থাটির ৪৬ সদস্য রাষ্ট্রের নেতৃবৃন্দ।
রেইকজাভিকে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে নেতৃবৃন্দ ইউক্রেনে মৃত্যু ও ধ্বংসের জন্যে রাশিয়াকে আইনগতভাবে দায়ী করার উপায় নিশ্চিতের চেষ্টা করবেন।
গত সাত দশকে সিওই’র এটি চতুর্থ সম্মেলন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সম্মেলনে অংশ নিচ্ছেন কিনা সে সম্পর্কে সোমবার পর্যন্ত কোন কিছু জানা যায়নি। তবে তিনি ইউরোপের বৃহৎ দেশগুলো সফরে রয়েছেন। কেবলমাত্র পৌঁছানোর কিছু আগে তার সফরের বিষয়টি প্রকাশ্যে আনা হচ্ছে।
সিওই তার সদস্যভুক্ত দেশগুলোতে মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন উন্নীত করা নিয়ে কাজ করে। সংস্থায় ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য ছাড়াও ব্রিটেন, তুরস্ক, পশ্চিমা বলকান রাষ্ট্রসমূহ, জর্জিয়া ও আর্মেনিয়া রয়েছে।
ইউরোপীয় কমিশনের প্রধান আরসুলা ভন দার লিয়েন শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন।
তিনি সোমবার বলেছেন, যতদিন লাগে তারা ইউক্রেনকে সহযোগিতা করে যাবেন।
তিনি আরো বলেছেন, রাশিয়াকে কীভাবে জবাবদিহিতার আওতায় আনা যায় রিকজাভিকে আমরা সে সম্পর্কে আলোচনা করব। রাশিয়াকে বিচারের আওতায় আনার জন্যে একটি কার্যকর ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে আমি সমর্থন দেবো।
উল্লেখ্য, ইউক্রেনে হামলা চালানোর কারনে ২০২২ সালের মার্চে রাশিয়াকে সিওই থেকে বহিস্কার করা হয়।
বাসস
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
সব মন্তব্য
No Comments