পঞ্চগড় প্রতিনিধিঃ সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পঞ্চগড়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে
বৃহস্পতিবার (২১ নভেম্বর)দুপুরে সদর থানা পুলিশের আয়োজনে জগদল বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি বলেন,পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে।মাদকের সঙ্গে কোনো আপোষ নেই।মাদকবিরোধী,নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি,দূষ্কৃতিকারী বিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান তিনি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস,পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ,পঞ্চগড় ট্রাফিক পুলিশ পরিদর্শক চন্দন কুমার রায়,জেলা জামায়াতের সাধারন সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন,উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী,কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
সব মন্তব্য
No Comments