বিজয় রায়,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ রুখবো দুর্নীতি,গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় এর সহযোগিতায় বক্তিতা, রচনা লিখন ও বির্তক প্রতিযোগিতা শেষে এক র্যালী অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিষয় ছিল, "জনসচেতনতা বৃদ্ধি করা ব্যতীত দুর্নীতি নির্মূল কোন ক্রমেই সম্ভব নয় " এর পক্ষে ও বিপক্ষে বিতর্ক। আলচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, সাবেক সাংসদ ইয়াশিন আলী, শিক্ষা কর্মকর্তা তোবারক হুসেন, অধ্যক্ষ জাকির হোসেন, প্রধান শিক্ষক আবু শাহেনশাহ ইকবাল,দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক প্রশান্ত বসাক প্রমুখ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,এবং রানার্সআপ সরকারি আলিমুদ্দীন উচ্চ বিদ্যালয়।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
সব মন্তব্য
No Comments