প্রতাপ হোড়,সাতক্ষীরা : কালিগঞ্জে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অপরাধে এক ব্যবসায়িকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টায় দিকে উত্তরপার সাব-রেজিঃ অফিসের সামনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী। এসময় বাগদা মাছে অপদ্রব্য পুশের অপরাধে উপজেলা কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের খোকন শেখের ছেলে রাইসুল ইসলাম শেখ (৪৫) কে ১ মাসের বিনাশ্রাম কারাদন্ড প্রদান ও ৯০ কেজী বাগদা চিংড়ি মাছ জব্দ করা হয়। স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উদ্ধারকৃত ৯০ কেজী মাছের মধ্যে ৬০ কেজি মাছ এতিমখানায় দেওয়ার নির্দেশ দেন এবং বাকী ৩০ কেজি চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments