রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে গৃহকর্তার চোখে আংগুলের খোচা দিয়ে এবং মারধর করে বসতঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে এক চোর। চোরের হামলায় গৃহকর্তা মিন্টু তালুকদার গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এরপূর্বে বৃহস্পতিবার বিকেলে উপজেলার কসবা গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের মিন্টু তালুকদার অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে আমার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে পাশের বাড়িতে যায়। এসময় কৌশলে বসতঘরে ঢুকে চুরি করছিলো এক চোর।
ইতোমধ্যে আমি বাড়িতে এসে ঘরে প্রবেশ করে একই গ্রামের বাবুল ফকিরের ছেলে আরিফ ফকিরকে চুরি করতে দেখে তাকে ঝাপটে ধরে ডাকচিৎকার দেই। এসময় চোর আরিফ আংগুলের খোচা দিয়ে আমার চোখ উপরে ফেলার চেষ্টা করে এবং আমাকে মারধর করে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, চোর আরিফ আমার বসতঘর থেকে নগদ চার হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে গেছে। সে এলাকায় একজন চিহ্নিত চোর হিসেবে স্বীকৃত। তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে।
এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযুক্ত আরিফ ফকিরের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
পঞ্চগড় প্রতিনিধি: রাত পোহালেই মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য গরু জবাইসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। এরই মধ্যে বিদ্যুতের তার সর ...
সব মন্তব্য
No Comments