ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মওলানা আজাদ সুবহানি রচিত উর্দু ভাষার গুরুত্বপূর্ণ গ্রন্থ “পালনবাদের দর্শন” (ফালাসুফিয়াতুর রাব্বানিয়া ফি দু’য়ি তালিমুল ইসলাম)-এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে। বইটি উর্দু থেকে আরবিতে অনুবাদ করেছেন মুহাম্মদ মুআয। আরবি থেকে বাংলায় অনুবাদ করেছেন লেখক ও চলচ্চিত্র নির্মাতা অনার্য মুর্শিদ। প্রকাশ করেছে ‘উজান’।
মূল গ্রন্থে ইসলামী দর্শনের রুবুবিয়াত—অর্থাৎ “পালনকর্তা সত্তা”—ধারণাকে নতুনভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেখানে আল্লাহকে শুধু “প্রভু” নয়, বরং “পালনকর্তা” হিসেবে বোঝার ওপর জোর দেওয়া হয়েছে। অনুবাদক অনার্য মুর্শিদের মতে, এই ধারণা ইসলামি চিন্তাকে মানবিক দায়িত্ব ও নৈতিকতার রাজনীতিতে রূপান্তর করে।
অনার্য মুর্শিদ বলেন, “রুবুবিয়াত শুধু ধর্মীয় শব্দ নয়—এটা এক মানবিক চেতনা। সৃষ্টিকে ভালোবাসা ও লালন করাই আসলে ঈমানের প্রকাশ।”
বইয়ের ভূমিকায় তিনি দক্ষিণ এশিয়ার পালনবাদী ধারা ও মাওলানা ভাসানীর রাজনৈতিক-আধ্যাত্মিক দর্শনের সঙ্গে রুবুবিয়াত ধারণার সংযোগ বিশ্লেষণ করেছেন। তিনি ভাসানীর তিনটি গুরুত্বপূর্ণ ধারণা— ‘হুকুমতে রাব্বানিয়া’, ‘খুদায়ে খিদমাতগার’ ও ‘রুবুবিয়াত’—কে পরিবেশ ও জীবনের প্রতি দায়িত্বশীল এক রাজনৈতিক দর্শন হিসেবে ব্যাখ্যা করেছেন।
বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৭০ টাকা। দেশের বিভিন্ন অনলাইন বইয়ের দোকানে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া গুগল ফর্ম পূরণ করে প্রকাশকের কাছ থেকেও ছাড়ে সংগ্রহ করা যাবে। ফর্ম লিংক: http://bit.ly/46NK5gZ
বইয়ের তথ্য:
নাম: পালনবাদের দর্শন (বাংলা অনুবাদ)
মূল লেখক: মওলানা আজাদ সুবহানি
অনুবাদক: অনার্য মুর্শিদ
প্রকাশক: উজান প্রকাশন
মূল্য: ২৭০ টাকা
প্রকাশকাল: ১৩ অক্টোবর ২০২৫
লুতুব আলি, কলকাতা: চিরচেনা আড্ডার ঠিকানা, বুদ্ধিজীবীদের তীর্থক্ষেত্র কলকাতার কফি হাউস আজ সাক্ষী থাকল এক অন্যরকম ইতিহাসের। স্বজনের উদ্যোগে আমগাছের গোড়ায় জল ঢেলে পলাশী দিবসের সূচনা করলেন ‘শব্দের কারিগ ...
মোংলা (বাগেরহাট) থেকে মোঃ নূর আলম: শ্রদ্ধা, গান, কবিতা আর আলোচনায় ২১ জুন রবিবার কবির গ্রামের বাড়ী মোংলার মিঠাখালীতে একুশে পদকপ্রাপ্ত তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ...
বিজয় রায়, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রানীশংকৈলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার ১১জুন সকালে উপজেলার গোগর আবদুল জব্বা ...
এল.আলি:কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরাজী বিভাগে চার ছাত্রছাত্রীর উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনু বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে প্রকাশিত কমিকসের নজরুলের শৈশব "ছোট নজরুলের মোটর গাড়ি চড়া ...
সব মন্তব্য
No Comments