বিজয় রায়, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রানীশংকৈলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার ১১জুন সকালে উপজেলার গোগর আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ে, ‘ষড়জ শিল্পী গোষ্ঠী’র উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ষড়জ শিল্পী গোষ্ঠীর সভাপতি রেজাউল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবপ্রতিষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইস্রাফিল শাহীন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে কবির জীবন ও সাহিত্যকর্মের ওপর আলোকপাত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কবি ও গবেষক তারেক রেজা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, সাংবাদিক ও অধ্যাপক আনোয়ারুল ইসলাম । উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ , পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, রানীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক, ষড়জ শিল্পী গোষ্ঠা'র সম্পাদক সেলিমউল্লা সেলিম ও গোগর আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এবং সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা ।
বক্তারা তাঁদের বক্তব্যে বিদ্রোহী কবির সাম্য, অসাম্প্রদায়িক চেতনা এবং বাংলা সাহিত্যে তাঁর চিরন্তন অবদানের কথা স্মরণ করেন। তরুণ প্রজন্মের মাঝে নজরুলের সাহিত্য ও বিপ্লবী চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধান অতিথি ড. ইস্রাফিল শাহীন। আলোচনা শেষে ষড়জ শিল্পী গোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ষড়জ শিল্পী গোষ্ঠীর এস এম ফেরদৌস বাহার ও দিলারা বেগম।
হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জে খোয়াই থিয়েটারের উদ্যোগে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জীবনী পাঠ, নাটকের অংশবিশেষ পরিবেশনা, গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হ ...
সুজয় ঘোষ, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা ...
ডেস্ক রিপোর্ট: আজ ২২ শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বাংলা সাহিত্য, সংস্কৃতি ও বিশ্বমানবতার অন্যতম শ্রেষ্ঠ এই কবির ৮৫তম প্রয়াণবার্ষিকীতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সরকারি-বেসরকারি প্ ...
ডেস্ক রিপোর্ট: বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্ণারে আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংসদের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। অআকখ-এর আয়োজনে অনুষ্ঠিত এই আড্ডায় ...
সব মন্তব্য
No Comments