সিংড়া (নাটোর) প্রতিনিধি: ‘২২ ব্যাচকে গলায় মালা, ২৩ ব্যাচকে কেন অবহেলা’ প্রতিপাদ্য নিয়ে এইচএসসি পরীক্ষার তারিখ পেছানো ও পূর্ণ মার্ক ৫০ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নাটোরের সিংড়া উপজেলার পরিক্ষার্থীরা।
মঙ্গলবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এসে মানববন্ধন করে। পরে নাটোর-বগুড়া মহাসড়কে বিক্ষোভ করে পরিক্ষার্থীরা। বিক্ষোভে দুই শতাধিক পরিক্ষার্থী অংশ নেয়। এতে নেতৃত্ব দেয় সালমান সাদিক, সম্রাট, হোসেন, রাকিবুল, রাফি, মাহমুদুল হাসান সবুজ, শাকিল প্রমুখ।
পরিক্ষার্থীদের দাবি, তারা অনেক কম সময় পাচ্ছে। এই সময়ে পুরো সিলেবাসের পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তারা আরও বলেন, আমাদের সিলেবাস কমিয়ে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হোক অথবা পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। ১০০ নম্বরের পরীক্ষা আমরা মানি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করে যাবো।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments