স্টাফ রিপোটার: উৎসব মুখর পরিবেশে বৈরাগীরচর হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এদিন শিক্ষার্থীরা দৌড়, লংজাম্প, হাইজাম্প, রশি ঘোরানো, ব্যাঙের লড়াই, মোরগ লড়াই, বিস্কুট খেলা এবং যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিনভর স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী, ম্যানিজিং কমিটি, শিক্ষকবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈরাগীরচর হাইস্কুলের পরীক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ জানান বক্তারা। তারা বলেন, অত্র স্কুলের শিক্ষক-অভিভাবকদের নিরলস প্রচেষ্টায় আজকে বৈরাগীরচর হাইস্কুল একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের মনোবল শক্ত রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেয়ার ব্যাপারে পরামর্শ প্রদান করেন বক্তারা।
বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি এএনএম রেজাউল করিম রুমি‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান শুক্কুর আলী, উদ্বোধক ছিলেন নিউ লাইফ হসপিটাল-ঢাকার ম্যানিজিং ডিরেক্টর রফিকুল ইসলাম রফিক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামরুল আহসান,বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার ও ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত নারী) রোখসানা আক্তার, মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম খান ও সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান আকন্দ, আলোর ঝলকের সাধারন সম্পাদক মাজহারুল হক জাকির, মসূয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, মসূয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য লিজা আক্তার, মসূয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন, সিনিয়র শিক্ষক জীবন কুমার দাস, মাহমুদা ইয়াসমিন, মনোয়ার হোসেন রিপন প্রমূখ। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর (অব:) সাজেন্ট মজিবুর রহমান কাজল।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments