সামসুল আলম সজ্জন: মার্কসবাদী দল 'লেবানিজ আর্মড রেভোলিউশনারি ফ্যাকশনস' এর সাথে যুক্ত ফিলিস্তিনপন্থী লেবানিজ কর্মী জর্জেস ইব্রাহিম আবদুল্লাহ ৪০ বছরেরও অধিক সময় ফরাসি কারাগারে থাকার পর শুক্রবার (২৫ জুলাই) মুক্তি পেয়েছেন। সাম্প্রতিক সময়ের বিবেচনায় তিনি ইতিহাসের দীর্ঘতম বন্দীদের একজন। দুই কূটনীতিককে হত্যার অভিযোগে তাকে এই কারাভোগ করতে হয়েছে। মুক্তির পর তাকে লেবাননে পাঠানো হয়েছে।
বার্তাসংস্থা এফপির সাংবাদিকরা জানিয়েছেন, তারা দেখেছেন, স্থানীয় সময় ভোর ৩টা ৪০ মিনিটে ছয়টি গাড়ির একটি বহর ফ্রান্সের ল্যানেমেজান কারাগার থেকে বেরিয়ে আসে।
অপর এক প্রতিবেদনে ফ্রান্স টোয়েন্টিফোর জানিয়েছে, মুক্তি পাওয়ার পর জর্জ আবদুল্লাহ লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছেছেন। তাকে লেবাননের হেফাজতে স্থানান্তর করা হয়েছে।
প্যারিসে মার্কিন সামরিক অ্যাটাশে চার্লস রবার্ট রে এবং ইসরায়েলি কূটনীতিক ইয়াকভ বারসিমানটভ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবদুল্লাহকে ১৯৮৪ সালে আটক করা হয় এবং ১৯৮৭ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। যদিও তিনি সবসময়ই এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
আবদুল্লাহ’র প্রতিষ্ঠিত দল 'লেবানিজ আর্মড রেভোলিউশনারি ফ্যাকশনস' একটি মার্কসবাদী দল। এই দলটি ফিলিস্তিনি এবং প্যান-আরবের দেশগুলোর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে সম্পূর্কযুক্ত ছিল। তারা লেবাননের মাটি থেকে বিদেশি শক্তি-বিশেষ করে ইসরায়েলি শক্তিকে বিতাড়িত করার চেষ্টা করেছিল।
বছরের পর বছর ধরে আদালতের একাধিক রায়ে তার মুক্তির সুপারিশ করা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের রাজনৈতিক চাপের কারণে আবদুল্লাহ কারাগারেই ছিলেন।
সম্প্রতি প্যারিসের আপিল আদালত ২৫ জুলাই থেকে তাকে এই শর্তে মুক্তির আদেশ দেয় যে, তিনি ফরাসি ভূখণ্ড ত্যাগ করবেন এবং আর কখনো সেখানে ফিরে আসবেন না।
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
সব মন্তব্য
No Comments