মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহীর বেলপুকুর থানার ভোড়ুয়াপাড়া এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১ টার দিকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন, বেলপুকুর থানার ওসি রুহুল আমিন।
জানা গেছে, পুঠিয়া উপজেলার বেলপুকুর থানা ভোড়ুয়াপাড়া এলাকায় ব্রিজের নিচে শুক্রবার বেলা সাড়ে ১০ টার দিকে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানিয়রা থানা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে দ্রুত বেলপুকুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনসহ পুলিশের টিম ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তবে এলাকার কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি। আরএমপি বেলপুকুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, ভোড়ুয়াপাড়া এলাকায় ব্রিজের নিচে অজ্ঞাত যুুবকের একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
লাশটি উদ্ধার করে রামেক হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি।
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়ায় আমুয়া তালতলা ব্রিজে এক সড়ক দুর্ঘটনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন একটি বিআরটিসি বাসের যাত্রীরা। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভাবনা-বরিশাল সড়কের আমুয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করতে ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঝালরচর পূর্বপাড়া গ্রাম থেকে মো. সাফি (১০) নামের এক শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক বারোটার দিকে সে নিখোঁজ হয়। ঘটনার ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাথরবাহী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দি ...
সব মন্তব্য
No Comments