ফেনী প্রতিনিধি : সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে আফতাব হোসেন মমিন ভুঞা (আমার সংবাদ) সভাপতি, নুরুল আলম (সাপ্তাহিক উত্তরণ) সহ সভাপতি ও ছালাহ উদ্দিন (বাংলাদেশ সমাচার) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৬ই জুন) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির আহমদ’র পরিচালনায় ক্লাবের ১৭জন সদস্যের প্রত্যক্ষ ভোটে উক্ত প্যানেল নির্বাচিত হয়।
এর আগে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন, রাসেল চৌধুরী (ফেনীর সময়), কোষাধ্যক্ষ অ্যাড. হেদায়েত উল্যাহ ভুঞা (আজকের বসুন্ধরা), মহিউদ্দিন খোকন (লালসবুজের দেশ) দপ্তর সম্পাদক, নির্বাহী সদস্য সৈয়দ মনির আহমদ (ভোরের কাগজ), ওবায়দুল হক (দৈনিক ঢাকা), নান্টু লাল দাস (ডেইলী ইন্ডাস্ট্রি), গাজী হানিফ (দৈনিক অগ্রসর), জহিরুল হক সজীব (নবচেতনা), ডা. কামাল উদ্দিন (সা.জনপ্রিয়), এম নাছির উদ্দিন (আজকের সংবাদ), শহীদুল ইসলাম (সমসাময়িক) ও ডা. শুকলাল দেবনাথ (ফেনীর আলো)।
নির্বাচনে পর্যবেক্ষক ও পরিদর্শক ছিলেন, বাংলাদেশ শিল্প উন্নয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী গিয়াস চৌধুরী, কেন্দ্রীয় আ’লীগ নেতা অ্যাড. নিজাম উদ্দিন, উপজেলা আ’লীগের সভাপতি প্রফেসর মফিজুল হক, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুর আলম মিস্টার, বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ, সোনাগাজী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুর রহিম, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল আরেফিন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক নুরুল আলম মিস্টার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক জাহিদুল হক, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক আরিফ ভুঞা, উপজেলা নজরুল একাডেমির সভাপতি নুরুল আমিন পলাশ, খেলাঘর সোনাগাজীর সাধারণ সম্পাদক মোতাহের হোসেন তৌহিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইমুন ভুঞা প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments