ডেস্ক রিপোর্ট: নোবেল শান্তি পুরস্কার বিজয়ী রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়ালের সহ-প্রতিষ্ঠাতা রোববার বলেছেন, বর্তমানে ইউক্রেন যুদ্ধের কোন কূনৈতিক সমাধান নেই। খবর এএফপি’র।
ইরিনা শেরবাকোভা বলেন, ‘আমি একেবারে নিশ্চিত যে পুতিনের সরকার থাকা পর্যন্ত তার সাথে এ ব্যাপারে কূটনৈতিক কোন সমাধান নেই।’
মানবাধিকার কাজের জন্য পুরস্কার পাওয়া শেরবাকোভা জার্মানির হামবুর্গে এক অনুষ্ঠানে বলেন, ‘এক্ষেত্রে এখন যে সমাধান হবে তা হলো একটি সামরিক সমাধান।’
তিনি বলেন, শেষ পর্যন্ত এ সংঘাতের কূটনৈতিক সমাধানের কিছু রূপ থাকবে।
তিনি আরো বলেন, ‘আর এই কূটনীতি তখনই ঘটবে যখন ইউক্রেন বিশ্বাস করবে যে তারা এই যুদ্ধে জিতেছে এবং এর শর্তাবলী নির্ধারণ করতে পারে।’
তিনি বলেন, শান্তির জন্য তাড়াহুড়া করার আহ্বান ছিল ‘শিশুসুলভ’। তিনি আরো বলেন, এ সংঘাত শুরু হওয়ার আগে সেখানে যেমন পরিস্থিতি ছিল তেমন পরিস্থিতি আর ফিরে আসবে না।
তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধ অনেক কিছু উল্টে দিয়েছে যা আর কখনো আগের অবস্থায় ফিরবে না।’
হামবুর্গে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ তার নিজ দেশে মানবাধিকার নিয়ে কাজ করার জন্য শেরবাকোভাকে মেরিয়ন ডয়েনহফ পুরস্কার দেন।
শোলজ বলেন, শেরবাকোভার প্রচেষ্টা রাশিয়ার জন্য আরো ভাল ভবিষ্যতের পথ দেখিয়েছে। যদিও এ সম্ভাবনা ‘এখনো অসম্ভব মনে হয়।’
শেরবাকোভার সংগঠন মেমোরিয়ালকে আগামী ১০ ডিসেম্বর শনিবার অসলোতে নোবেল শান্তি পুরস্কার দেয়া হবে।
বাসস
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
সব মন্তব্য
No Comments