স্টাফ রিপোর্টার: সদ্য গঠিত সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক আজ বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। একই দিন সচিবালয়ে প্রথমবারের মতো সরকারি দপ্তরে অফিস করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর প্রথম কার্যদিবসের কর্মসূচি শুরু হবে সকাল ১০টায় সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ–এ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। সেখানে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি ঢাকায় ফিরে আসবেন।
দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রমের অগ্রাধিকার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে।
দুপুরের বিরতির পর আজ বিকেল ৩টায় সচিবালয়ে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এটিই হবে নতুন সরকারের প্রথম আনুষ্ঠানিক মন্ত্রিসভা বৈঠক।
এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় শপথ নেন তারেক রহমান। একই অনুষ্ঠানে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। নতুন সরকারের কার্যক্রম শুরুর প্রাক্কালে আগামীকালের বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments