ডেস্ক রিপাের্ট: নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল গতকাল রোববার দেশটির পর্যটনকেন্দ্র পোখারায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেছেন। বিমানবন্দরটি চীনা সহায়তায় নির্মিত হয়েছে। এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর আনুষ্ঠানিক উদ্বোধনে একটি ফলক উন্মোচন করেন পুষ্প কমল দাহাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পডেলসহ দেশটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বিমানবন্দরটিতে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের পর আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা শুরু হবে বলে আশা করা হচ্ছে।
নেপাল-চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) সহযোগিতার একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পোখারার এই বিমানবন্দর। বিমানবন্দরটি নির্মাণে চীন ঋণ সহায়তা দিয়েছে।
পোখারায় নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে নেপাল সরকার ২০১৬ সালের মার্চে চীনের সঙ্গে ২১৫ দশমিক ৯৬ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষর করেছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে পুষ্প কমল দাহাল বলেন, নেপালের মতো স্থলবেষ্টিত একটি দেশের জন্য আকাশপথের যোগাযোগ সবচেয়ে কার্যকর উপায়।
পুষ্প কমল দাহাল বলেন, নেপালের তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পোখারায় এই বিমানবন্দর চালু হলো। বিমানবন্দরটি চালুর মধ্য দিয়ে পোখারার সঙ্গে আন্তর্জাতিক সংযোগ স্থাপিত হলো।
সাবেক মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী হন। তিনি একটি জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন।
প্রথমআলো
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
সব মন্তব্য
No Comments