সাতক্ষীরা, তালা প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় প্রার্থী চূড়ান্ত করেছেন। রবিবার বিকাল ৪টায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ আসনে আওয়ামীলীগের দলীয় প্রতিক নৌকা প্রাপ্তদের নাম ঘোষণা করেন।
সাতক্ষীরা ৪টি আসনে যারা নৌকা প্রতিক পেয়েছেন তারা হলেন, ১০৫ সাতক্ষীরা -১ ফিরোজ আহম্মেদ স্বপন, ১০৬ সাতক্ষীরা -২ আসাদুজ্জামান বাবু, ১০৭ সাতক্ষীরা -৩ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক, ১০৮ সাতক্ষীরা -৪ এস.এম আতাউল হক দোলন।উল্লেখ্য সাতক্ষীরা ২ আসনে আওয়ামিলীগের মীর মোশতাক আহমেদ ররি এবং ৪ আসনে আওয়ামীলীগের জগলুল হায়দার এমপি ছিলেন। সাতক্ষীরা -১ আসনে ১৪ দলীয় জোটের এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি ছিলেন। এ আসনটিতে জোটগত বিষয়ে এখন ও কোন সিদ্ধান্ত জানা যায় নি।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments