কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কেটে দিনটি পালন করা হয়। এর আগে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবীর। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সাধারণ নেছারউদ্দিন আহমেদ টিপু ও মোহসিন পারভেজ প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু। উল্লেখ্য ১৯৮১ সালের ১ জানুয়ারি কলাপাড়া প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments