কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। তপ্ত রোদ, উত্তপ্ত সৈকত। আবহাওয়া অনেকটা গরম। শারদীয় দুর্গাপূজার ছুটিতে কুয়াকাটায় আগত পর্যটকরা অতিষ্ট হয়ে ওঠে। ঠিক সেই মুহুর্তে সুপেয় পানি নিয়ে পর্যটকদের পাশে দাড়িয়েছেন স্থানীয় পৌর বিএনপি’র নেতাকর্মীরা। রবিবার সকাল ১০ টায় ট্যুরিস্ট পুলিশ বক্স সংলগ্ন সৈকতে ৫’শতাধিক পর্যটকদের মাঝে সুপেয় পানি বিতরন করেন তারা। একই সাথে ছোট ছোট শিশুদের হাতে তুলে দেয় চকলেট। তাদের এমন ব্যতিক্রম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পর্যটকরা।
এ সময় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজোন’র পুলিশ সুপার মো.আনছার উদ্দিন, ট্যুরিস্ট পুলিশ জোন ইনচার্জ আব্দুল খালেক, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ.আজিজ মুসুল্লি, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবুল ভুইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘড়ামী, পৌর যুবদল সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, পৌর যুবদল সাধরন সম্পাদক জহিরুল ইসলাম মিরন সহ স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুয়াকাটা পৌর যুবদল সাধরন সম্পাদক জহিরুল ইসলাম মিরন জানান, আগত পর্যটকদের জন্য সামান্য উপহার হিসেবে আমাদের পক্ষ থেকে পানি ও চকলেট বিতরণ করা হয়েছে। বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের দিক নির্দেশনায় কুয়াকাটাকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ সেবা মুলক কাজগুলো অব্যাহত থাকবে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments