ডেস্ক রিপোর্ট: আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বেঁধে দেয়া সময়ের মধ্যেই বিশ্বকাপের জন্য দল ঘোষনা করলো বিসিবি।
ঘোষিত দলে স্ট্যান্ড-বাই তালিকায় আছেন পেসার রুবেল হোসেন ও লেগ-স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ।ভেন্যু দুবাই ও ওমানে। ফাইনাল হবে ১৪ নভেম্বর। প্রথম রাউন্ডে গ্রুপ ‘বি’তে স্বাগতিক ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ। সুপার-১২তে খেলতে হলে প্রথম রাউন্ডের বাঁধা টপকাতে হবে বাংলাদেশকে।
বাংলাদেশ দলে যারা : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
স্ট্যান্ড-বাই : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলে নতুন ইতিহাস শুরু হচ্ছে। প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপ™ আয়োজনের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর ...
স্টাফ রিপোর্টার: মেজর লিগ সকার ও মেক্সিকোর লিগা এমএক্সের চ্যাম্পিয়নদের মধ্যকার বার্ষিক লড়াই ক্যাম্পেওনেস কাপে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার ক্লাবটির জয়ে বড় ...
ডেস্ক রিপোর্ট: লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন গত ৩১ আগস্ট। সেই হিসেবে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালই জাতীয় দলে তার শেষ ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু আলবিসেলেস্তে জার্সিত ...
স্টাফ রিপোর্টার: নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ...
সব মন্তব্য
No Comments