স্টাফ রিপোর্টার: রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশা চালক আকরাম হোসেন হত্যার চাঞ্চল্যকর মামলায় রহস্য উদঘাটনসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জীবন (২১) ও ২। মোঃ আশিক (২২)।
গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ২০২৫ রাত প্রায় ৩টায় কামরাঙ্গীরচরের মুন্সিহাটি মুড়ির ফ্যাক্টরির সামনে ভিকটিম আকরাম হোসেন তার অটোরিকশায় অজ্ঞাতনামা যাত্রীদের নিয়ে পৌঁছান। এ সময় যাত্রীবেশী ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ১,৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। ভিকটিম আকরাম বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ের ডান পাশে ও পিঠে আঘাত করে। তার চিৎকারে আসামিরা পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এ ঘটনায় ভিকটিমের ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করলে কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের চিহ্নিত করে হত্যাকাণ্ডে জড়িতদের অবস্থান সনাক্ত করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও আসামিদের পরিহিত পোশাক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জীবন ও আশিক এলাহি বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক দোষস্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments