বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলায় অংশ নিচ্ছে ৪২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল। রোববার দুপুরে ভারতের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’র চ্যান্সেলর এবং ফ্রেন্ডস্ অব বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট সত্যম রায় চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা নাটোরের রাণীভবানী রাজবাড়িতে আসেন এবং শ্যাম সুন্দর মন্দিরে পূজা অর্চণায় অংশগ্রহন করেন।
ভারতের ত্রিপুরা ও পশ্চিম বঙ্গ রাজ্য থেকে আগত প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী (কারাগার) রাম প্রসাদ পাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,সংসদ সদস্য আব্দুল কুদ্দুস,শরিফুল ইসলাম শিমুল এমপি,শহিদুল ইসলাম বকুল এমপি, রত্না আহমেদ এমপি ।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments