রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ডা.অন্তরা হালদারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউএনওর কার্যালয়ে বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় মাদক,বাল্য বিয়ে ও ইভটিজিংয়ের বিরুদ্ধে নিজের অবস্থান জিরো টলারেন্সে জানিয়ে,ইউএনও ডা. অন্তরা হালদার ইতিহাস-ঐতিহ্য ও জ্ঞানী-গুণীর চারণ ভূমি বানারীপাড়াকে উন্নত ও আলোকিত স্মার্ট উপজেলায় রূপান্তর করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস মিজানুল ইসলাম,প্রতিষ্ঠাকালীণ সদস্য অ্যাডভোকেট তারিকুল ইসলাম,কার্য্যনির্বাহি সদস্য মো. সাইদুল ইসলাম,সহ-সভাপতি কাওসার হোসেন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্য্য নির্বাহী সদস্য এসএম গোলাম মাহমুদ রিপন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,সহ-সভাপতি সহকারি অধ্যাপক মামুন আহমেদ, জাহিন খালাসি,রেজাউল ইসলাম বেল্লাল,স্বপন মাঝি ও নজরুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শাওন,সহ- সম্পাদক নাহিদ সরদার,সদস্য সাইফুল ইসলাম,রুবেল বেপারী,সাব্বির হোসেন প্রমুখ। সাংবাদিকরাও এসময় আলোকিত বানারীপাড়া বিনির্মাণে ইউএনওর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments