স্টাফ রিপোর্টার: সারাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় হাম-রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্ক এলাকায় অবস্থিত ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একই দিনে বগুড়ায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ হাম-রুবেলা টিকা দেওয়া হবে। সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই সেবা পাওয়া যাবে।
ইপিআই কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ধাপে গত ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় কার্যক্রম শুরু হয়, যা ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। দ্বিতীয় ধাপ শুরু হয় ১২ এপ্রিল থেকে, যেখানে ঢাকা উত্তর ও দক্ষিণ, বরিশাল এবং ময়মনসিংহ সিটি করপোরেশনে টিকাদান কার্যক্রম চালু রয়েছে। নতুন করে শুরু হওয়া দেশব্যাপী এই ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং অন্যান্য এলাকায় ১২ মে পর্যন্ত চলবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুল মাহমুদ জানান, শহর ও গ্রাম মিলিয়ে দেশের সব অঞ্চলের শিশুদের এই কর্মসূচির আওতায় আনা হবে।
এর আগে এক ভিডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ও ঝুঁকিপূর্ণ ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য মারাত্মক হতে পারে। তিনি অভিভাবক, শিক্ষক, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানান।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, জ্বর বা অন্য কোনো অসুস্থতায় আক্রান্ত শিশুদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়াই নিরাপদ। এছাড়া প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার টিকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জন ও নিশ্চিত ৪ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৯ জন সন্দেহজনক ও ১৬৮ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।আজ বৃহস্পতিবা ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় (০৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
সব মন্তব্য
No Comments