সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি চাপায় মো. জুয়েল (২২) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।।
গত বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে পৌর শহরের চুনিয়াপাড়া আছরআমিনের বাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটলে জুয়েলকে স্থানীয়রা দেওয়ানগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
নিহত মো. জুয়েল পৌর শহরের চিকাজানী চন্দ্রাপাড়া এলাকার মো. মিন্টুর ছেলে। তিনি ভটভটি চালকের সহকারী হিসেবে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে ইট বোঝাই একটি ভটভটি নসিমন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চালকের সহকারি জুয়েলের উপর উঠে যায়। এতে গুরুতর আহত হয় জুয়েল। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানেও অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার সে মারা যায়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments