বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আলীম সুজার ভাতিজা খোশবুর রহমান খোকনকে ঐতিহ্যবাহী আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজের গভনিং বডির সভাপতি করা হয়েছে।
১২ দিন আগে করা কমিটির সভাপতি পরিবর্তন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের আপন ভাতিজা ও উচ্চ মাধ্যমিক পাস খোকনকে একটি ডিগ্রি কলেজের সভাপতি করায় গোটা আলফাডাঙ্গায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খোকন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি স্থানীয় প্রয়াত ইউসুফ শেখের পুত্র এবং স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন। শুক্রবার খোকন আলফাডাঙ্গায় মোটরসাইকেল শোভাযাত্রা করে কলেজ সভাপতি হওয়ার খবরও জানান দিয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ম্যানুয়ালে (গভর্নিং বডি সংবিধি ২০১৯) সুস্পষ্টভাবে উল্লেখ আছে, সংসদ সদস্য ব্যতীত কলেজ গভর্নিং বডির সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে আবেদনপত্রের সাথে প্রস্তাবিত ব্যক্তিগণের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক হতে হবে। বাধ্যতামূলকভাবে প্রস্তাবিত ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতার কপিও জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণের নিয়ম রয়েছে।
সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা আদর্শ কলেজ প্রস্তাবিত তিন নামের মধ্যে এমবিবিএস চিকিৎসক, সাবেক অধ্যক্ষ ও এমবিএ ডিগ্রিধারীর মধ্যে প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয় গত ১৯ সেপ্টেম্বর ডা. মাফরুহা রহমানকে সভাপতি মনোনয়ন দেয়। এরপর অজ্ঞাত কারণে গত ৩ অক্টোবর এই মনোনয়ন পরিবর্তন করে এইচএসসি পাস খোশবুর রহমান খোকনকে মনোনয়ন দেয়।
একাধিক সূত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, খোশবুর রহমান সাদা কাগজে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি জীবন বৃত্তান্তে নিজেকে বিএ পাস দাবিকৃত জমা দিলেও বাস্তবে তিনি সার্টিফিকেট জমা দেননি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার বলেন, স্নাতক পাস না হলে কোনভাবেই কলেজ গভর্নিং বডির সভাপতি হওয়ার সুযোগ নেই। আলফাডাঙ্গা আদর্শ কলেজের বিষয়টি আমরা খতিয়ে দেখবো। উপাচার্য মহোদয়ের দৃষ্টিতে আনবো।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাতিজা ও উচ্চ মাধ্যমিক পাস একজনকে কলেজ গভর্নিং বডির সভাপতি করা প্রসঙ্গে জানতে চাইলে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন বলেন, বিষয়টি দুঃখজনক। নিশ্চয়ই জাতীয় বিশ্ববিদ্যালয় বিষয়টির পুনঃমূল্যায়ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে বিএনপি থেকে মোটর শোভাযাত্রা নিষিদ্ধ করলেও শুক্রবার আলফাডাঙ্গায় মোটর শোভাযাত্রা করেছেন খোশবুর রহমান খোকন। এ বিষয়ে যোগাযোগ করা হলে খোকন মোটর শোভাযাত্রার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি ডিগ্রি পাস কিনা এ বিষয়ে সদুত্তর দেননি।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments