ইবি প্রতিনিধি : অনেক জল্পনা-কল্পনা শেষে নিজেদের ব্যাচের নাম নির্বাচনে সম্মত হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩৬ তম ব্যাচ তথা ২০২১-২২ বর্ষের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ব্যাচই একটা নিজস্ব প্রতীকী নাম বহন করে থাকে। তারই ধারাবাহিকতায় ইবির ৩৬ তম ব্যাচের নাম এখন 'সংবর্ত-৩৬'।
সোমবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৩৬ টা বিভাগের নোটিশ গ্রুপে পোলের মাধ্যমে চলে ভোটগ্রহণ। ভোট গননা শেষে রাত ১২ টায় ফলাফল প্রকাশ করা হয়। এতে সংবর্ত পায় ৭৮৭ ভোট এবং প্রতিদ্বন্দ্বী অপরাজেয় পায় ৪৩২ ভোট।
এর আগে ২১-২২ সেশনের ভর্তির পর কয়েকটা নাম সিলেকশন করে নির্বাচনের মাধ্যমে অপরাজেয়-৩৬ নামে এত দিন পরিচয় বহন করলেও কিছু ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেনি বলে আপত্তি জানায়। ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সম্মিলিত ব্যাচের নাম নিয়ে দু'মতে বিভক্ত দেখা দেয়। সব কিছু আমলে নিয়ে সবার অংশগ্রহণমূলক একাত্মতা ফিরে পেতে এ নির্বাচনের সিদ্ধান্ত নেয় সিআর সংঘ।
নতুন নির্বাচিত নাম পেয়ে শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ বলেন, সংবর্ত নামটি আমাদের সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো। অনেক অপেক্ষা ও সংগ্রামের পর অফিসিয়ালি নামটি পেয়ে আমরা সকলেই উচ্ছাসিত।
আরো অনেকের সাথে কথা বলে জানা যায়, এই ব্যাচ নামের বিভক্তির কারণে সম্মিলিত নেতৃত্ব ও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা ব্যাচ ডে পালন করতে বাঁধা হয়ে দাঁড়ায়। আমাদের স্বতন্ত্র একটা পরিচয় থাকা উচিত। গণতান্ত্রিক উপায়ে এমন সিন্ধান্তকে সাদুবাদ জানাচ্ছি। আমরা শিক্ষার্থী; আমরাই সংবর্ত-৩৬।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments