মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।। দেবহাটা উপজেলার আস্কারপুর দরবার শরিফ প্রাঙ্গণে বিশ্বওলী হযরত শাহসুফি আলহাজ্ব আলীম বক্স শাহ ওয়াছি (রহঃ)-এর স্মরণে ৬ষ্ঠ বার্ষিক তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ওরস শরিফ ও ওয়াজ মাহফিল শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল থেকে শুরু হওয়া এই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকায় এক আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ওরস শরিফের আনুষ্ঠানিক সূচনা হয়। মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতনামা আলেম-ওলামাগণ পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। তাদের বক্তব্যে ইসলামী জীবনব্যবস্থা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং বর্তমান প্রেক্ষাপটে সামাজিক সম্প্রীতির তাৎপর্য ফুটে উঠছে।
প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলমান এই মাহফিল ধর্মপ্রাণ মুসলমানদের জন্য জ্ঞান অর্জনের এক অনন্য সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
ওরস শরিফের প্রথম দিন থেকেই সাতক্ষীরাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা এবং ঢাকা, সিলেট ও হবিগঞ্জ থেকেও হাজার হাজার মুসল্লি আস্কারপুর দরবার শরিফে সমবেত হয়েছেন। বিশাল এই জনসমুদ্রের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে প্রায় ২০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে। নারী ও পুরুষদের জন্য পৃথক বসার সুব্যবস্থা থাকায় আগতরা নির্বিঘ্নে আলোচনা শুনতে পারছেন।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একটি দক্ষ স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন নিয়ন্ত্রণ এবং বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ বজায় রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আয়োজক কমিটি। ওরসকে কেন্দ্র করে পুরো আস্কারপুর এলাকা এখন এক বৃহৎ ধর্মীয় মিলনমেলায় পরিণত হয়েছে।
তিন দিনব্যাপী এই ওরস শরিফের শেষ দিনে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
আয়োজকরা আশা করছেন, শেষ দিনে মুসল্লিদের উপস্থিতি আগের দুই দিনের তুলনায় আরও বহুগুণ বৃদ্ধি পাবে।
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
সব মন্তব্য
No Comments