দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি’র অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক হওয়া হওয়া ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম ওরফে জামিল মালিথাকে (৪০) অবশেষে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে দৌলতপুর উপজেলা যুবদল। রবিবার দুপুরে দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনি লস্কর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু ও সদস্য সচিব রেজাউর রহমান মাসুমের যৌথ সিদ্ধান্তে জাহিদুল ইসলাম ওরফে জামিল মালিথাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও উলেøখ করা হয়, বহিষ্কৃত ব্যক্তির ব্যক্তিগত অপকর্মের দায়-দায়িত্ব যুবদল বহন করবে না।
উলেøখ্য, গত শুক্রবার রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অস্ত্র ও মাদকসহ জামিল মালিথাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তুল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরদিন শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
জামিল মালিথা পদ্মার চরের শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত ‘চলিøশ বাহিনী’র প্রধান রাখিবুল ইসলাম রাখির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবজি, লুট, ডাকাতি, মাদক ও অস্ত্র ব্যবসাসহ নানা ধরণের অভিযোগ ও মামলা রয়েছে। সে ফিলিপনগর গ্রামের মৃত জালাল মালিথার ছেলে।
বহিস্কারের বিষয়ে দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহিদুল ইসলাম ওরফে জামিল মালিথাকে গতকাল রবিবার প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments