বরিশাল অফিস: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার ক্ষমতায় আসার পূর্বে যেসব প্রতিশ্রুতি জনগণকে দিয়েছে ভোটারদের হাত থেকে কালির দাগ মুছে যাওয়ার আগেই তা ধাপে ধাপে বাস্তবায়নের কাজ শুরু করেছে। তারমধ্যে দেশব্যাপী আগামী ৫ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি অন্যতম। আজ সারাদেশে ৫৪টি জেলায় একযোগে এই কর্মসূচির উদ্বোধন করা হবে উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের সাথে যারা জড়িত তারা যদি কোনো প্রকার দুর্নীতির আশ্রয় নেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে।
সোমবার সকাল ১০:০০ টায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন দেশব্যাপী নদী-নালা,খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও বাস্তবায়নের অংশ হিসেবে বরিশাল জেলার গৌড়নদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর মৌজায় ‘কুতুবপুর স্বনির্ভর খাল পুনঃখনন কাজের উদ্বোধন’ উপলক্ষে কুতুবপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী খাল খনন প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, এই প্রকল্প দেশে সবুজের বিপ্লব ঘটাবে। এতে করে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানি নির্ভরতা হ্রাস পাবে। এসময় তিনি আগামী পাঁচ বছরের মধ্যে গৌড়নদীতে ১২০ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন করা হবে বলে জানান। তবে প্রাথমিকভাবে ৫ কিলোমিটার খালের ২ কিলোমিটারের কাজ আজ থেকে শুরু হয়েছে বলেও উল্লেখ করেন।
মন্ত্রী সরকারি কাজে জবাবদিহিত নিশ্চত করার গুরুত্ব প্রসঙ্গে বলেন, জনগণ হলেন রাষ্ট্রের প্রকৃত মালিক আর আমরা যারা সরকারে আছি তারা হলাম চাকর। আপনারা আপনাদের মালিকানা পাই পাই করে আমাদের থেকে বুঝে নিবেন। এসময় তিনি প্রশাসনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, আমরা জনগণের সাথে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করতে চাই। সে লক্ষ্যে সরকার প্রধান কাজ করে যাচ্ছেন। ক্যাবিনেট থেকে যেসব সিদ্ধান্ত নেওয়া হবে প্রশাসন তা মাঠে বস্তবায়ন করবে।
এসময় তিনি সরকারের ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদানে সরকারের তৎপরতা তুলে ধরে বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।
মন্ত্রী আরও বলেন, গণমাধ্যমকে স্বাধীন করতে হবে যেন সরকারের জবাবদিহিতা বৃদ্ধি পায়। সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে যেন এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।
অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমান, গৌড়নদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম, বিএডিসি বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments