ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: বুধবার ( ৩ জানুয়ারি ২০২৪) পাবনার ফরিদপুর উপজেলা খেলার মাঠে এক বিশাল জনসভায় অনুষ্ঠিত হয়। বিকাল ৩ ঘটিকায় উপজেলা ঐতিয্যবাহি খেলার মাঠে পাবনা, ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহরের আওয়ামীলীগের নেতৃবৃন্দের সমন্বয়ে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় আলহাজ¦ মকবুল হোসেন বলেন, নৌকায় ভোট দিয়ে আবারো দেশের উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখুন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল। উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা আওয়ামীলীগ নেতা বেলায়েত উল্লাহ বিল্লু, স্বেচ্ছা সেবকলীগ নেতা আহমেদ শরীফ ডাবলু, মুস্তাফিজুর রহমান সুইট, চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান বাকী বিল্লাহ, ফরিদপুর পৌর মেয়র খ.ম. কামরুজ্জামান মাজেদ, ফরিদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, ফরিদপুর উপজেলা আওয়ামীলীগ নেতা হাসান আলী, আব্দুল হালিম, আবুল হাশেম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সোহেল রানা, নাহিদ হাসান নূর প্রমুখ। নৌকার প্রার্থী আলহাজ¦ মকবুল হেসেন আরো বলেন, বিগত ১৫ বছরে আমি তিনটি উপজেলা সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন সাধন করেছি। এসময় অন্যায়ভাবে কারো উপর অন্যায়-অবিচার করি নাই। আমার দ্বারা কাহারো কোন ক্ষতি হয়েছে এমন কথা কেউ বলতে পারবে না। আমি এ এলাকার মানুষের সেবক হিসেবে কাজ করেছি এবং ভবিষ্যতেও সেবক হিসেবে কাজ করতে চাই। ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আলী আশরাফুল কবির এর সঞ্চালনায় নির্বাচনী এ জনসভা অনুষ্ঠিত হয়। বিকাল ২ টা থেকে উপজেলার বিভিন্ন গ্রামের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে ফরিদপুর উপজেলার খেলার মাঠ পরিপূর্ণ হয়ে যায়।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments