ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল আনা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সেনা সদর দপ্তর থেকে জারি করা এক আদেশে এ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সর্বশেষ আদেশ অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে কর্মরত ছিলেন। সেনাবাহিনীর অপারেশন, প্রশিক্ষণ ও নীতিনির্ধারণী কার্যক্রমে সিজিএস পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।
অন্যদিকে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ চৌধুরী। বর্তমানে তিনি সেনা সদর দপ্তরে কর্মরত রয়েছেন। সামরিক গোয়েন্দা কার্যক্রমে ডিজিএফআই দেশের নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও পদটি তিন বাহিনীর সমন্বয় ও কৌশলগত তদারকিতে গুরুত্বপূর্ণ।
বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান-কে রাষ্ট্রদূত পদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments