রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালে হামলা, মারধর ও লুটপাটের একটি মামলায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সম্ভু দেবনাথ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক এলাকার মৃত রহম আলী হাওলাদারের ছেলে মো. জাফর হাওলাদার গত বছরের ২ নভেম্বর বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশিসহ ৮ জনকে নামীয় আসামি এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, কোতোয়ালি থানাধীন ৫ নম্বর চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বুখাইনগর বাজারে কবির হাওলাদারের “কবির স্টোর” নামে একটি মুদি দোকান রয়েছে। অভিযুক্তরা বিভিন্ন সময়ে দোকান থেকে বাকিতে পণ্য নিয়ে টাকা পরিশোধ না করে ঘুরাতে থাকে। পরে পাওনা টাকা চাইলে তারা ক্ষিপ্ত হয়ে দোকান মালিককে হুমকি দিতে থাকে।
অভিযোগে বলা হয়, গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখ শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে আসামিরা রামদা, দাও, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে দলবদ্ধভাবে বুখাইনগর বাজারে কবির স্টোরে হামলা চালায়। এ সময় দোকান মালিক কবির হাওলাদারকে গালাগাল ও মারধর শুরু করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিয়ে তাকে গুরুতর জখম করা হয়। তাকে রক্ষা করতে গেলে তার ভাই তানভীর আলমকেও দাও দিয়ে মাথায় কোপ দিয়ে আহত করা হয়।
এ সময় অন্য আসামিরা লোহার রড, পাইপ ও লাঠি দিয়ে দুইজনকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তাদের চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসা রুবিনা নামের এক নারী স্বজনকেও মারধর করা হয় এবং তার শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে। এছাড়া হামলার সময় দোকানের ক্যাশবাক্সে থাকা প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর আহতদের চিকিৎসা ও আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা শেষে বাদী থানায় মামলা দায়ের করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত বছরের ২ নভেম্বর বরিশাল কোতোয়ালি মডেল থানায় কবির হাওলাদারের পিতা মো. জাফর হাওলাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সিসহ ৮ জনকে নামীয় আসামি এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ মামলায় বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জামিনের আবেদন করলে বিচারক নামঞ্জুর করে কন্টেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সীকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
সব মন্তব্য
No Comments