ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন - বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর সিদ্ধান্ত অনুযায়ী, আজ ১৪ জুলাই ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। তেজাবী স্বর্ণ - পিওর গোল্ড এর মূল্য হ্রাস পাওয়ায় সব ধরনের স্বর্ণ ও রৌপ্যের দাম সমন্বয় করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি গ্রামের দাম ভরিতে রূপান্তর করলে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৭ টাকা প্রতি ভরি। ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪৭ হাজার ৬৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব দামের সঙ্গে ৫% ভ্যাট সংযুক্ত রয়েছে।
একই সঙ্গে রৌপ্যের দামও সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট রৌপ্যের ভরি ৩ হাজার ৬৭৪ টাকা, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট রৌপ্যের ভরি ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্যের ভরি ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন ও মানভেদে মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ বা পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই বর্ধিত বিক্রয় মূল্য কার্যকর থাকবে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments