আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে ভূমি দস্যু আওয়ামীলীগের নেতা শেখ কামালের হাত থেকে ডাহুক নদী দখল মুক্ত করার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শালবাহান, বুড়াবুড়িসহ পাঁচ গ্রামের এলাকাবাসী। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করে তারা।
এ সময় উপস্থিত বক্তারা বলেন-গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে। তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ শেখ কামাল ও তার লোকজন দিয়ে অবৈধভাবে ডাহুক নদী থেকে পাথর উত্তোলন করে, নদীর পরিবেশ ও ভারসম্য নষ্ট করে ফেলছে। এমনকি দলীয় প্রভাব খাটিয়ে জবর দখল করে, মোছা: মল্লিকা বেগমের ৭৫ শতক জমি থেকে পাথর উত্তোলন করে। বাধা দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। কিন্তু দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও এর কোন সুরাহা পায়নি।
মানববন্ধনে পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল খায়ের, এলাকার মাহফুজুর রহমান, মসিরুল হক,মজিবুল হকসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে এলাকাবাসীরা- বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, বিচারের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments