পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ।
রোববার (০৬ অক্টোবর) রাত ৯টার দিকে নগরের লক্ষ্মীপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের পরিদর্শক মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,সজীব সাহার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা আছে। এর মধ্যে তিনটি হত্যা মামলা আছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সজীব।
তিনি আরও জানান, রাজশাহীতে সজীব তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। রাতে তাকে গ্রেপ্তারের পর নগরীর শাহমখদুম থানায় রাখা হয়েছে। বিষয়টি বগুড়া সদর থানায় জানানো হয়েছে। আজ সোমবার (০৭ অক্টোবর) পুলিশের একটি দল এসে তাকে বগুড়া নিয়ে যাবে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈনুদ্দীন বলেন, সজীব সাহাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে বগুড়ায় আনা হবে। সজীব সাহার বিরুদ্ধে হত্যা, ভাঙচুরসহ বিস্ফোরক মামলা আছে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments