মোংলা থেকে মোঃ নূর আলম: ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবার ও দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলা শাখার পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার সকালে মোংলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মিলনায়তনে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
শুক্রবার সকাল ১১টায় খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বাপা মোংলা শাখার আহ্বায়ক মোঃ নূর আলম শেখ। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোংলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাপা নেতা গীতিকার মোল্লা আল মামুন, ইস্রাফিল বয়াতি, বিদ্যুৎ মন্ডল, আব্দুর রশিদ হাওলাদার ও কমলা সরকার। অন্যান্যদে মধ্যে বক্তব্য হাছিব সরদার, রাখেন মিরা মন্ডল, মিতালী মন্ডল, সাহাদত হোসেন প্রমূখ। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন বাপা কোন এনজিও না। পরিবেশ রক্ষায় আন্দোলনের পাশাপাশি পরিবেশ স্বপক্ষ নীতি প্রনয়ণে সরকারকে সহযোগিতা করে থাকে। বক্তারা আরো বলেন সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় খালে বিষ প্রয়োগে মাছ নিধন বন্ধ করতে হবে। নদী দখল ও দূষণকারীদের গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনতে হবে। উল্লেখ্য ঘূর্ণিঝড় রিমাল ক্ষতিগ্রস্ত ও দুর্গা পূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments