স্টাফ রিপোর্টার: বিকশিত হওয়ার জন্য শিশুদের প্রয়োজন তাদের নানামুখী প্রতিভা প্রকাশের সুযোগ। রঙ-তুলি হাতে সাদাকাগজের ক্যানভাসে তাদের সৃজনশীলতা প্রকাশের মাধ্যমে বিশ্ব চিত্রকলা দিবস পালন করেছে পিএসডিআই ফাউন্ডেশন ও ছায়াতল বাংলাদেশ। শিশুদের সৃজনশীলতার বিকাশ, আত্মপ্রকাশের সুযোগ তৈরি এবং শিল্পের মাধ্যমে মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় ছায়াতল বাংলাদেশ পরিচালিত স্কুলের ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করেন।
আজ বুধবার রাজধানীর শ্যামলীস্থ ছায়াতল স্কুল মিলনায়তনে ‘অভিব্যক্তির প্রকাশ : শিল্পের মাধ্যমে মানবতার বিকাশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কালারস ফর পিস-এর বাংলাদেশ অ্যাম্বাসেডর ও বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষক তানজিমা তাবাচ্ছুম এশা। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পিএসডিআই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় মজুমদার, কালারস ফর পিস বাংলাদেশ অ্যাম্বাসেডর চিত্রশিল্পী তানজিনা তাবাচ্ছুম এশা এবং ছায়াতল বাংলাদেশের প্রজেক্ট অফিসার মৈত্রী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন পএসডিআই ফাউন্ডেশনের মো. ইসহাক ফারুকী ও মানস মিস্ত্রী।
প্রতিযোগিতায় সামিয়া আক্তার প্রথম, চৈতি আক্তার দ্বিতীয় এবং মারজান আক্তার তৃতীয় স্থান অধিকার করে। এছাড়াও সকল অংশগ্রহণকারীর জন্য শুভেচ্ছা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়।
পিএসডিআই ফাউন্ডেশন ও ছায়াতল বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মাধ্যমে আয়োজক প্রতিষ্ঠানসমূহ ভবিষ্যতেও শিশুদের মাঝে শিল্পচর্চার আগ্রহ বৃদ্ধি এবং সহমর্মী ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লুতুব আলি, কলকাতা: প্রকৃতি প্রেমিক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করল পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ। আজ কলকাতার শিয়ালদহর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে কথাসাহিত্যিকের সা ...
ডেস্ক রিপোর্ট: নাচের উপর উচ্চতর প্রশিক্ষণ ও সাংস্কৃতিক আদান প্রদানে অংশগ্রহণের জন্য ফ্রান্সের জিয়ান লরিনজেট অফ জ্যাজ ড্যান্স কোম্পানির আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশ ...
স্টাফ রিপোর্টার: গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে আগামী ১১ই সেপ্টেম্বর লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জাতীয় পর্যায়ের উদ্যোগের পটভূমি ও উদ্দেশ্য তুলে ধরত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন ‘মূকাভিনয়ে নজরুল’।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে ঢাকার ধানমন্ ...
সব মন্তব্য
No Comments