ইবি প্রতিনিধি: একুশের প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স ইউনিটি।
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাফিজ রহমান রাকিব ও সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান প্রান্তর নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আদনান, দপ্তর সম্পাদক শাহরিয়ার রিমন, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, কোষাধ্যক্ষ শাহীন আলম কার্যনির্বাহী সদস্য সামী আল সাদ, যায়িদ বিন ফিরোজ, মোস্তাক মোর্শেদ ইমন ও মংক্যচিং মারমাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এর আগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, ইবি শাখা ছাত্রলীগ, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি শেষে ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments