ডেস্ক রিপোর্ট: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজধানীতে ধারণক্ষমতার চেয়ে ও প্রায় ছয় গুণ বেশি যানবাহন চলাচলের কারণে তীব্র পরিবেশ দূষণ হচ্ছে। ধুলা ও হর্নের শব্দের কারণে এক জন সুস্থ মানুষের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরিবেশ থাকে না।খবর ইত্তেফাক
গতকাল শুক্রবার ব্র্যাকের উদ্যোগে জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে হাতিরঝিলের অ্যামফি থিয়েটারের পাশে আয়োজিত পরিবেশবান্ধব সাইকেল শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে। পরিবেশের সুরক্ষা ও স্বাস্থ্য ভালো রাখা দুইটিই দরকার। সাইকেল এবং হাঁটা এ দুইটি পরিবেশের কোনো ক্ষতি হয় না। সাইকেলের মাধ্যমে দুইটি উপকার এখানে হচ্ছে। একটা হচ্ছে পরিবেশ ভালো থাকে, আরেকটা হচ্ছে স্বাস্থ্য ভালো থাকে।
ডিএমপি কমিশনার বলেন, চলাচল ও শারীরিক ব্যায়ামের জন্য সাইকেল হলো একটি উত্তম বাহন। কিন্তু রাস্তায় চলার জন্য উত্তম ব্যবস্থা নেই। যারা এখন টাউনশিপের ডিজাইন করছেন তাদের সাইকেলের উপযোগী করে নগরী গড়ে তুলতে হবে। সাইকেলের জন্য রাস্তায় আলাদা লেনের ব্যবস্থা থাকতে হবে। সাইকেল কোনো পরিবেশ দূষণ করে না। একই সঙ্গে এটি চালানোর মাধ্যমে ব্যায়ামও হয়। তাই আমাদের নগর-পরিকল্পনায় এই বিষয়টি অন্তর্ভুক্ত রাখতে হবে। পরে সাইক্লিস্টদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হাতিরঝিলের পুলিশ প্লাজা, মধুবাগ ব্রিজ হয়ে অ্যামফি থিয়েটারের পাশে এসে শেষ হয়। এ সময় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহসহ ডিএমপি ও ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments