ডেস্ক রিপোর্ট : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, তথ্য প্রযৃক্তিকে পাথেয় করে একটি সমৃদ্ধ স্বদেশ বিনির্মাণে নিরন্তর কাজ করছেন প্রধানমন্ত্রী আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি কোটি কোটি তরুণের স্বপ্ন সারথী, ডিজিটাল বাংলাদেশ গড়ার নেপথ্যের কারিগর। আগামীর বাংলাদেশ তাঁর নেতৃত্বের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছে।
তিনি বলেন, তরুণদেরকে তথ্য-প্রযুক্তির বিপ্লবের মাধ্যমে কর্মসংস্থান, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দেশের অগ্রগতির ভিত রচনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জাতির জনক বঙ্গবন্ধুর এই দৌহিত্র। জাতির পিতার বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি সর্বোতভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তাঁর চিন্তা ও কর্মধারা দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে ; যা বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
প্রতিমন্ত্রী মঙ্গলবার রাতে সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্নযাত্রায় সজীব ওয়াজেদ জয়; আসাদে প্রত্যাশা ও সম্ভাবনা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভার বক্তৃতায় এ কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. বাকী বিল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments